ঢাকা, -

আলোচিত সংবাদ

জি-৭ জোট সম্মেলনে জেলেনস্কি, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিশ্বের ৭ বৃহৎ অর্থনীতির দেশের সংগঠন জি-৭ জোটের সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার (২১ মে) হঠাৎ জাপানের হিরোশিমায় হওয়া সম্মেলনে অংশ নেন তিনি। এর আগে শনিবার জোটের সম্মেলনস্থল জাপানের হিরোশিমায় এসে পৌঁছান তিনি। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জেলেনস্কি। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তার আলাদা বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন  কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার

জেলেনস্কি এ মাসের মাঝামাঝি সময়ে তার বিশ্ব সফর শুরু করেন। প্রথমে তিনি ইউরোপের চারটি দেশে যান। এরপর সেখান থেকে সৌদি আরব এবং সর্বশেষ জাপানে এসেছেন তিনি। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা আক্রমণ শুরুর আগে বিশ্বনেতাদের সমর্থন ইউক্রেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর এই সমর্থন পাওয়াটাই এখন জেলেনস্কির প্রধান লক্ষ্য।

অবশ্য জেলেনস্কি এমন সময় বিশ্ব সফর করছেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের বিধ্বস্ত বাখমুত শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। গতকাল শনিবার রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন দাবি করেন, তার সেনারা বাখমুতের প্রতিটি বাড়ি দখল করেছে। এরপর রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাখমুত দখলকারী সেনাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন  ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে: বিএনপি মহাসচিব

এদিকে জেলেনস্কির সঙ্গে জি-৭ জোটের নেতাদের আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমেই শেষ হবে এবারের সম্মেলন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ