বিশ্বের ৭ বৃহৎ অর্থনীতির দেশের সংগঠন জি-৭ জোটের সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রবিবার (২১ মে) হঠাৎ জাপানের হিরোশিমায় হওয়া সম্মেলনে অংশ নেন তিনি। এর আগে শনিবার জোটের সম্মেলনস্থল জাপানের হিরোশিমায় এসে পৌঁছান তিনি। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জেলেনস্কি। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তার আলাদা বৈঠক করার কথা রয়েছে।