ঢাকা, -

আলোচিত সংবাদ

ঝুলে গেল চট্টগ্রামের দুটি সংসদীয় আসনের ফল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের আসলাম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হলেও আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (বৃহস্পতিবার) এ সংক্রান্ত জারি করা পৃথক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চট্টগ্রাম-৪ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাই কোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্ধৃত) এর ৩ ফেব্রুয়ারি তারিখের আদেশের আলোকে নির্বাচনী এলাকা ২৮১ চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে মাননীয় আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় মোহাম্মদ আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

আরও পড়ুন  রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩- আহত ১০

চট্টগ্রাম-২ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (মাননীয় হাই কোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্ধৃত) এর ৩ ফেব্রুয়ারি তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৭৯ চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। তবে মাননীয় আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় সরোয়ার আলমগীরের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

জানা গেছে, চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। শুনানি শেষে ১৮ জানুয়ারি ইসি সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। প্রার্থিতা ফিরে পেতে সরোয়ার আলমগীর রিট করলে হাই কোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন নুরুল আমিন। আপিল বিভাগ ৩ ফেব্রুয়ারি লিভ টু আপিল মঞ্জুর করেন। আদেশে বলা হয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সরোয়ার আলমগীর; তবে তিনি বিজয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে।

আরও পড়ুন  চালের বস্তায় লিখতে হবে ধানের জাত-দাম এবং ওজন, না মানলে জেল-জরিমানা

একইভাবে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক। শুনানি শেষে ১৮ জানুয়ারি ইসি আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে। ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক পৃথক রিট করলে ২৭ জানুয়ারি হাই কোর্ট তা খারিজ করে দেন।

আরও পড়ুন  চট্টগ্রামের সল্টঘোলা রেলক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক আপিল বিভাগে আবেদন করে। আনোয়ার সিদ্দিকীর করা লিভ টু আপিল ও ব্যাংকের করা আবেদনের ওপর গত সোমবার শুনানি হয়। পরে ৩ ফেব্রুয়ারি লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ।

আদেশে বলা হয়, আসলাম চৌধুরী বিজয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ