- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

টঙ্গী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে সব মালামাল।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গোডাউনে রাখা বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে।

আরও পড়ুন  ফেনীর কাশিমপুরে মদের কারখানার সন্ধান, ২ কারবারি গ্রেপ্তার

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।