ঢাকা, -

আলোচিত সংবাদ

ফেনীর কাশিমপুরে মদের কারখানার সন্ধান, ২ কারবারি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় আমিরুল পল্লী নামে এক কলোনীতে মদের কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চালিয়ে সেখান থেকে দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ির হরিনাথ পাড়ার চিনি অং মার্মার ছেলে তনু মার্মা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বংগলতলী গ্রামের জামাল চাকমার ছেলে প্রীতিময় চাকমা।

আরও পড়ুন  গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়রের বিরুদ্ধে মামলা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের ভাড়া বাসায় বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। সেখান থেকে মদ উৎপাদনের জন্য ৭ কেজি মুলি, ২০ লিটার উৎপাদিত মদ, ৯৭০ কেজি মদ তৈরির কাঁচামাল জাওয়া-ওয়াশসহ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন, আটক ৩

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ