- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফে মোবাইলে গোপন ছবি রাখাকে কেন্দ্র করে রাগিব শাহরিয়ার মুরাদ (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে খুন করা হয়েছে। এ ঘটনায় নিহত মুরাদের ভাই আব্দুল্লাহ আল মামুনও গুরুতর আহত হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ মে) বিকেলে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কক্সবাজার সিটি কলেজের ছাত্র। মুরাদের বাবা মোহাম্মদ সাইফুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

আরও পড়ুন  চট্টগ্রামে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মুলহোতা 'মিরাজ' গ্রেপ্তার

নিহতের চাচা মোহাম্মদ আরিফ জানান, সোমবার বিকেলে রফিক ও আদিল পূর্বপরিকল্পিতভাবে মুরাদকে বাজারে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। এসময় ভাইকে বাঁচাতে গেলে মামুনকেও কুপিয়ে আহত করা হয়।

তিনি বলেন, মীমাংসার কথা বলে মামুনকে বাজারে ডেকে নিয়ে গিয়েছিলো। বাজারে উপস্থিত হওয়ার সাথে সাথে পাশ্ববর্তী কামারের দোকান থেকে ধারালো দা দিয়ে কোপানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে।

আরও পড়ুন  নেত্রকোনায় বিজ্রের নিচ থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে শামলাপুর এলাকার রফিক দাবি করেন মুরাদের মোবাইলে তার একটি গোপন ছবি রয়েছে। সেই ছবিকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

সোমবার বিকেলে শামলাাপুর বাজারে এই ঘটনার মীমাংসা হওয়ার কথা ছিলো। মীমাংসা করতে বাজারে গেলে মুরাদকে হত্যা করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান বলেন, নিহত মুরাদের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তার ভাই মামুনের অবস্থাও আশংকাজনক।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় মা'সহ দুই সন্তানকে কুপিয়ে হত্যা