- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ডিইউজের তপু-সোহেল সভাপতি, সম্পাদক আকতার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে সভাপতি পদে সমান ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম তপু।

দুইজন সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশন দুই বছরের কমিটি পরিচালনার জন্য টসের উদ্যোগ নেয়। টস অনুযায়ী প্রথম বছর দায়িত্ব পালন করবেন সোহেল হায়দার চৌধুরী ও পরের বছর দায়িত্ব পালন করবেন সাজ্জাদ আলম খান তপু।

আরও পড়ুন  ‘গোল্ড কার্ড’ ভিসা চালুর ঘোষণা ট্রাম্পের, ৫ মিলিয়ন ডলারে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

সোমবার (১১ মার্চ) রাতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ফরিদ হোসেন এ ফল ঘোষণা করেন।

সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা ধ্রুব বিজয়ী হয়েছেন।

অন্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি ইব্রাহিম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারী বিষয়ক সম্পাদক সুমি খান।

আরও পড়ুন  মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১৫

এছাড়া নির্বাহী পরিষদ সদস্য পদে বিজয়ীরা হলেন- জি এম মাসুদ ঢালী, নাসরিন বেগম গীতি, এ এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা ও অনজন রহমান।

এর আগে সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলার কথা থাকলেও নির্বাচন কমিশন আধা ঘণ্টা সময় বাড়িয়ে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করেন।

আরও পড়ুন  সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন আর নেই