- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তার নাম প্রস্তাব করেন হুইপ এম রুহুল কুদ্দস তালুকদার দুলু। সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে এটি ভোটে দেন সভার সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।

যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়। অ্যাডভোকেট কায়সার কামাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হন।

আরও পড়ুন  হাটহাজারী উপজেলা নির্বাচনে ইউনুচ গণি চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত

গত ১৭ ফেব্রুয়ারি তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

কায়সার কামাল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

আরও পড়ুন  রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ইতিবাচক সাড়া নেই, আল-জাজিরাকে প্রধানমন্ত্রী