ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকায় আসলেন কোকোর স্ত্রী শর্মিলা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মায়ের অসুস্থতার খবরে জরুরিভিত্তিতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

রবিবার (৩০ মার্চ) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শর্মিলা রহমানের মা মিসেস মোকারেমা রেজা (৭০ বছর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর

উল্লেখ্য, সৈয়দা শর্মিলা রহমানের পিতা প্রয়াত এম এইচ হাসান রাজা।

পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ