- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু। বাংলাদেশে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কোন কর্মকর্তার প্রথম সফর।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি ।

ডোলান্ড লু’র দুইদিনের এই সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতে পারে। এছাড়াও  মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন  বিজিবি-বিএসএফের বৈঠক নিয়ে যা জানাল স্বরাষ্ট্র উপদেষ্টা

এছাড়াও মঙ্গলবার (১৪ মে) রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন। পরদিন বুধবার (১৫ মে) সকালে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

লু’র এই সফরে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, বাণিজ্য ও বিনিয়োগসহ অন্যান্য বিষয় আলোচনা হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন  ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য স্থগিত করল তুরস্ক

ডোনাল্ড লু’র সফর সম্পর্কে গত ৯ মে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ডোনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ সফর করবেন। তার সফর এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত-উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা তুলে ধরবে।

উল্লেখ্য, ডোনল্ড লু এর আগে গত বছরের জুলাইয়ে সর্বশেষ বাংলাদেশ সফরে আসেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসানীতিসহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল। ওই সফরে তিনি মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।