ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকার গণপরিবহনে আসছে ইলেকট্রিক বাস

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানী ঢাকার গণপরিবহনে যুক্ত হতে যাচ্ছে একঝাঁক নতুন বাস। তাও আবার বৈদ্যুতিক বাস। এর সংখ্যা ১০০টি। আগামী অক্টোবর মাসে এগুলো রাজধানীর সড়কে নামবে।

মঙ্গলবার (৯ মে) ফুলবাড়িয়া নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে। ছোটখাটো যেসব প্রতিকূলতা ছিল তা সেরে উঠছি আমরা। এ বছরের অক্টোবরে শহরের রাস্তায় ১০০টি বৈদ্যুতিক বাস নামবে।

আরও পড়ুন  শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড মেডিকেল বন্ধের নির্দেশ

তিনি বলেন, এগুলো পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে পারব। বায়ুদূষণের যে তকমা ছিল তা থেকে আমরা বের হতে পারব।

এছাড়া নগর পরিবহনে যাত্রী সেবার মান অক্ষুণ্ণ রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানান, শহর থেকে দ্রুত আন্তঃনগর বাস কাউন্টার সরানো হবে। ঢাকার চারপাশে চারটি বাস কাউন্টারের কাজ চলছে। সব বাসগুলোকে একটা কোম্পানির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। কোম্পানির আওতায় পুরাতন কোন বাস চলবে না। সব নতুন বাস নামানো হবে।

আরও পড়ুন  বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ