ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকার মিরপুরে বখাটের ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার মিরপুরে এক বখাটের ছুরিকাঘাতে শাওন হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে ৭ নম্বর সেক্টরের রিও গার্মেন্টসের সামনের রাস্তায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহত ওই স্কুল শিক্ষার্থীর বড় ভাই সাজ্জাদ হোসাইন ও মামা মো. রুবেল জানান, মিরপুরে শহীদ স্মৃতি স্কুলের ৫ম শ্রেণিতে পড়ে শাওন। বাসা থেকে একাই স্কুলে যাওয়া আসা করে। স্কুল ছুটি শেষে ৩টার দিকে হেঁটে বাসায় ফিরছিল সে। বাসার অদূরেই রিও গার্মেন্টসের সামনের রাস্তায় আসলে এলাকারই এক বখাটে কাউসার (২০) হাতে ছুরি নিয়ে তাকে দাঁড় করায়। তাকে ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সে।

আরও পড়ুন  লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১ জনের মৃত্যু

রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজন পরিবারকে খবর দিলে তারা কয়েকটি হাসপাতাল ঘুরে শাওনকে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। স্বজনরা জানান, শাওনের বাবা লিটন মিয়া রিকশা চালক আর মা রাশেদা বেগম গার্মেন্টস কর্মী।

চিকিৎসকরা জানান, ওই স্কুলছাত্রের বুকের মাঝখানে একটি জখম রয়েছে। সেখান থেকে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে।

আরও পড়ুন  হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনী সদস্যের মৃত্যু

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ