ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকা উত্তরের অভিযানে পেট্রো বাংলা, টিসিবিসহ সরকারি ৪ ভবনকে জরিমানা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ডেঙ্গু জ্বরের বিস্তার ঠেকাতে মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ অভিযান চলছে।

সোমবার (১০ জুলাই) তৃতীয় দিনে কারওয়ান বাজার এলাকায় চার সরকারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো- পেট্রো বাংলা, টিসিবি, যমুনা ওয়েল ভবন ও বিটিএমসি ভবন।

অভিযান শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, পেট্রো বাংলা একটি সরকারি প্রতিষ্ঠান। এর নিচেও মশার চাষ হচ্ছে। পেট্রোর বাংলার গাড়ির গ্যারেজে আমরা মশার লার্ভা দেখতে পেয়েছি। এর আগে জাহাঙ্গীর টাওয়ারে গেলাম সেখানেও মশার লার্ভা দেখতে পেয়েছি।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৩ নারীসহ গ্রেপ্তার ৮

তিনি আরো বলেন, সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া খুবই দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক। এ সকল সরকারি প্রতিষ্ঠানের সবার সঙ্গে মিটিং হয়েছে, তারা বলেছে দায়িত্ব পালন করবে। কিন্তু এই দায়িত্ব পালন শুধু মুখে মুখেই, বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না। দায়িত্ব পালন করলে সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পেতাম না।

জরিমানা করার বিষয়ে মেয়র বলেন, এই যে আজকে পেট্রোল বাংলাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সে জরিমানা তো করতে হতো না, যদি তারা ন্যূনতম দায়িত্ব নিত। এখন একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন, তাহলে তো হয়ে যায়। আমি মনে করি, সকলকে দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব এক সিটি কর্পোরেশনের উপর দিলে হবে না।

আরও পড়ুন  সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১

মশার লার্ভা পাওয়ায় বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, আমাদের বেজমেন্টের নিচে ড্রেনের কাজ করা হচ্ছে। আমরা অনেক সতর্ক ছিলাম। যদি কাজ করা অবস্থায় এখানে মশার লার্ভা পাওয়া যায় তাহলে তা ঠিকাদারের দোষ। তাই আমরা এই বিষয়টা চিহ্নিত করে আসল দোষ কার, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

জরিমানার বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, আজকে বিভিন্ন নাম করা সরকারি প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড গাড়ি গ্যারেজে মশার লার্ভা পাওয়া যায়। এ সকল ভবনের পার্কিংয়ে যারা দায়িত্ব পালন করে, তারা তাদের কাজটি ঠিকমত করেনি। তাই উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতে দণ্ডবিধি ২৬৯ এর আওতায় এসকল ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। এই জরিমানা হচ্ছে একটা মেসেজ- কেউই আইনের উর্ধ্বে নয়।

আরও পড়ুন  হাটহাজারীর চিকনদন্ডী ইউপি উপনির্বাচনে সংঘাতের আশংকা

ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান প্রমুখ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ