- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন: কে কত ভোট পেলেন

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজধানীর গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এ আসনে ভোট হয়েছে ব্যালটে।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আসনের ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আটজন।

আরও পড়ুন  ফের সিসিইউতে খালেদা জিয়া

দায়িত্বশীল সূত্র থেকে এখন পর্যন্ত ১২৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত নৌকা প্রতীকে পেয়েছেন ২৮,৮১৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ৫,৬০৯ ভোট।

কাজী মো. রাশিদুল হাসান গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৮৯০ ভোট, মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট, মো. রেজাউল ইসলাম স্বপন ডাব প্রতীকে পেয়েছেন ৪১ ভোট, মো. আকতার হোসেন ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট, শেখ হাবিবুর রহমান সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১৯৪ ভোট এবং সিকদার আনিসুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১,৩০৩ ভোট।

আরও পড়ুন  তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ