রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর রুম থেকে জুলেখা (৩০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ মে) গণমাধ্যমেক বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক শাহ আলম।
শনিবার (২০ মে) দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহ আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে- জলিল নামে এক রিকশাচালকের সঙ্গে জুলেখার প্রেমের সম্পর্ক ছিল অনেক বছর ধরে। তারা দুজনেই বিবাহিত। শনিবার রাতে জামান টাওয়ারের নিরাপত্তাকর্মী সিরাজের রুমে ঢুকেন তারা। এক পর্যায়ে জলিল জুলেখাকে গলা কেটে পালিয়ে যায়।
তিনি জানান, হত্যাকাণ্ডের আগে শনিবার রাতে জুলেখা, নিরাপত্তাকর্মী সিরাজ ও জলিল কারওয়ানবাজার ঘোরাঘুরি করেন ও আম কিনেন। জলিল পলাতক হলেও নিরাপত্তাকর্মী সিরাজ পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।














