ঢাকা, -

আলোচিত সংবাদ

দুর্গোৎসবের আজ মহাসপ্তমী

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আজ মহাসপ্তমী। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবের সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সারাদেশের মন্দিরে মন্দিরে থাকছে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা। মূলত আজ থেকে শুরু হচ্ছে দেবী-দর্শন, ভক্তদের অঞ্জলি। সন্ধ্যায় থাকছে আরতি।

গতকাল থেকে সারাদেশের ৩১ হাজারের বেশি স্থায়ী ও অস্থায়ী পূজামন্ডপে চন্ডী ও মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য আর মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন  হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ ব্যক্তি বিদেশি নাগরিক, অভিযুক্তদের ছবি প্রকাশ

মহাসপ্তমী উদযাপন শেষে আগামীকাল শুক্রবার হবে মহাঅষ্টমী। এদিন বিহিত পূজার্চনাসহ ব্রতোপবাস ও পুষ্পাঞ্জলির পাশাপাশি অনুষ্ঠিত হবে দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮টি । তবে ঢাকা মহানগরে এবার ২৫২টি পূজা হচ্ছে। গত বছর হয়েছিল ২৪৮টিতে। সে হিসাবে মহানগরে পূজামণ্ডপ চারটি বেড়েছে।

আরও পড়ুন  গণতন্ত্র সূচকে দুই ধাপ পিছিয়েছে 'বাংলাদেশ', ত্রুটিপূর্ণ গণতন্ত্রের দেশের তালিকায় 'যুক্তরাষ্ট্র'

পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, প্রস্তুতি নিতে অপারগ হওয়ায় ও বন্যার কারণে দুর্গত এলাকায় কোথাও কোথাও পূজার্থীরা এবার পূজার আয়োজন করতে পারেননি।

এদিকে ষষ্ঠী পূজার আগে গত মঙ্গলবার হয় বোধন বা দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। আগামীকাল শুক্রবার মহাঅষ্টমী এবং শনিবার মহানবমী। এবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা হবে। রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে। একটি বছরের জন্য ‘দুর্গতিনাশিনী’ দেবী ফিরে যাবেন কৈলাসে দেবালয়ে।

আরও পড়ুন  সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নম্বর

এদিকে দুর্গাপূজা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ থেকে আগামী রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত টানা চারদিন থাকছে ছুটি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ