ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন প্রতিদিন চিল্লাচিল্লি করছে। তারা চিল্লাচিল্লি করে দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। তারা আমাদের যে তেল-গ্যাস আছে এসব তুলে দিতে চাচ্ছে, বঙ্গোপসাগরের অর্ধেক তুলে দিতে চাচ্ছে, বিদেশিদের সব দিয়ে দিতে চাচ্ছে তারা।

তিনি বলেন, এভাবে চিল্লাচিল্লি করে অন্য কোন সরকার যদি ক্ষমতায় আসে, তবে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা থমকে যাবে, সব ভাতা বন্ধ হয়ে যাবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের উপকারভোগী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

আরও পড়ুন  হাটহাজারীতে মুক্তিযোদ্ধাকে নির্যাতন ও বসতঘর ভাংচুর

ড. হাছান মাহমুদ বলেন, আপনারা যে ভাতাগুলো পাচ্ছেন, এসব আওয়ামী লীগ সরকার দিচ্ছে। এগুলো ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পর প্রচলন করেছিল। বিএনপি পরবর্তীতে ক্ষমতায় এসে ভাতা কমিয়ে দিয়েছিল। তাদের বাড়ির ঝাড়ুদার, তাদের বাড়ির কাজের ছেলেমেয়ে, তাদের আত্মীয় স্বজনকে এই ভাতা দিয়েছিল তারা। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতি ইউনিয়নে ২-৪ হাজার মানুষকে ভাতার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ভাতা দেওয়ার ক্ষেত্রে কে নৌকায় ভোট দিয়েছে কিংবা দেয়নি তা দেখিনি, কিংবা ভবিষ্যতেও কে নৌকায় ভোট দেবে কি দেবেন না তাও খুঁজিনি। যার ভাতার প্রয়োজন, তাকেই ভাতার আওতায় আনা হয়েছে। এক টাকাও খরচ হয়নি। এসব আওয়ামী লীগ সরকারের অবদান, নৌকা মার্কা সরকারের অবদান। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, তবে এসব ভাতা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন  চট্টগ্রামে লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ নিহত ৪

তথ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমার ফরিয়াদ, আওয়ামী লীগ যেহেতু নুন খাওয়াচ্ছেন, তাই আওয়ামী লীগের নৌকা মার্কার গুণ গাইতে হবে। নিজেরা গুণ গাইলেও হবে না, নিজের পরিবারের অন্যান্য সদস্য কিংবা আশেপাশের প্রতিবেশী আত্মীয়-স্বজনদেরও বলতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বানী তোষ সাহা ভাস্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল করিম সিকদার, শওকত বিন ইউনুস, উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মো. আলী শাহ, উত্তরজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু বক্কর, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম, মো. শফিউল আলম, নাছির উদ্দীন সামু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউপি সদস্য জেরিন আক্তার, তাপস সাহা, বাদশা আলম, অভিজিৎ কুমার দে, আবদুল গফুর, আহাম্মদ সৈয়দ, মো. ইউসুফ, আবু তাহের, আবুল বশর, ইব্রাহিম খলিল রিফাত, মো. হান্নান, সরবালা দে প্রমুখ।

আরও পড়ুন  বন্দরটিলায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ