ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি: মীর হেলাল

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশে কেউ সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, শহীদ জিয়ার জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশী বলেছেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (২০ সেপ্টেম্বর) হাটহাজারী সদরে পার্বতী স্কুল মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরচারী শাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল। এবার জনগণের ভোটে রাস্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জাতিকে একটি বৈষম্যহীন সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিবেন।

আরও পড়ুন  সাংবাদিকের ওপর হামলাকারী আ. লীগ সভাপতি গ্রেপ্তার

আগামী দুর্গাপূজার সময় অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে বলে হুশিয়ার করে মীর হেলাল দলীয় নেতাকর্মী ও সনাতনী সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবলা করার আহ্বান জানান।

ব্যারিস্টার হেলাল বলেন, গেলো দেড়দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ নানান  কায়দায় দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার খেলা  খেলেছে। মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন  করে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অতীতে যেভাবে চিনিমিনি খেলেছে তা আর কোনদিন এই মাটিতে হতে দেওয়া হবে না।

আরও পড়ুন  কলাপাতা কাটা নিয়ে ভাইয়ের হাতে বোন খুন, গ্রেপ্তার ৩

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার লায়ন অশোক কুমার নাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচীব গিয়াস উদ্দিন চেয়ারম্যান উত্তর জেলা সাবেক বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, শাহেদুল আজম, এড. রিয়াদ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন  ঢাকার উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ