- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান

দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

 

বিমানবন্দরে তাকে করতালি ও ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ।

এসময় লালগোলাপ শুভেচ্ছা জানিয়ে শফিক রেহমান বলেন, দেশে ফিরে শেখ হাসিনাকে খুব অনুভব করছি। তার পিতা ও তাকে উপাধি দিয়েছি। একজন বীর পলাতক শ্রেষ্ঠ ও বীর পলাতক উত্তম। আমি তার মৃত্যুদণ্ড চাই না। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন  তিন বিভাগের প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমি একাত্তরে দেশে ফিরতে পারিনি। এবার দেশে ফিরলাম। ব্যক্তি পূজা বন্ধ করুন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান বলে শেষ করা যাবে না বলে উল্লেখ করে শফিক রেহমান বলেন, এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করতে হবে।

আরও পড়ুন  চট্টগ্রামে পূজা কমিটির নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শফিক রেহমানের সঙ্গে দেশে ফিরছেন বিএনপি নেতা মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছিলো। ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দেন।

আরও পড়ুন  তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন

এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা এলাহী নেওয়াজ খান সাজু, সরদার ফরিদ আহমেদ, তৌহিদুল ইসলাম মিন্টু, আলফাজ আনাম প্রমুখ।