ঢাকা, -

আলোচিত সংবাদ

দোহাজারী-কক্সবাজার রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল পেছাল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রুটে আগামী ১৫ অক্টোবর পরীক্ষামূলক ট্রেন চলাচলের কথা থাকলেও কয়েকটি কারণে তা পিছিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী-কক্সবাজার রেলপ্রকল্পের পরিচালক মো. সুবক্তগিন।

তিনি জানান, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত সর্বোচ্চ প্রস্তুত। যে ছয়টি বগি পটিয়ায় এনে রাখা হয়েছে সেগুলো দিয়ে পরীক্ষামূলক ট্রায়াল সম্ভব নয়। তা ছাড়া কালুরঘাট সেতু পুরোপুরি প্রস্তুত হতে ২০-২১ অক্টোবর পর্যন্ত সময় লাগবে। ওই তারিখের আগেই নতুন বগি চলে আসবে। হয়তো ওই সময়ে পরীক্ষামূলক যাত্রা শুরু করা যাবে।

আরও পড়ুন  ইস্কন মন্দিরে হামলা ভাংচুর ও হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি গ্রেফতার

তিনি আরও জানান, ১৫ অক্টোবর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রলিংযোগে পুরো রেলপথ পরিদর্শন করবেন। এ সময় ১২ নভেম্বর উদ্বোধনসহ নানা বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে।

কর্তৃপক্ষ বলছে, আগামী ১২ নভেম্বর উদ্বোধন হলেও পর্যটকের জন্য বাণিজ্যিকভাবে ট্রেন চলবে নভেম্বরের শেষের দিকে। কালুরঘাটসহ কয়েকটি সেতু দুর্বল হওয়ায় সেখানে গতি কমিয়ে ট্রেন চালানো হবে। বাকি পথে ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছুটে চলবে।

আরও পড়ুন  সিলেটে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ