ঢাকা, -

আলোচিত সংবাদ

ধর্মকে ব্যবহার করে যারা বিভক্তি চায়, এ দেশে তাদের জায়গা হবে না: আমীর খসরু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্মের নামে দেশে কোনো বিভক্তি হতে দেওয়া যাবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মকে ব্যবহার করে যারা বিভক্তি করতে চায় তাদের জায়গা এ দেশে হবে না। সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সকল ধর্মের লোকজন চমৎকার পরিবেশ যার যার উৎসব পালন করবে এটাই এদেশের চিরন্তন নীতি।

আরও পড়ুন  ফটিকছড়িতে ভোট শেষে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা

শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরীর দক্ষিণ কাট্টলী হরি মন্দিরে সনাতনী ধর্মের বাসন্তী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনজুর আলম, বিএনপি নেতা আবু জহুর, দিদারুর রহমান সুমন, সাইফুল আলম আজাদ বাঙ্গালী, নুর সেলিম বাঙালি, দেলোয়ার, হরি মন্দির কমিটির সভাপতি হরি মন্দির কমিটির সভাপতি সদানন্দ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সমর কান্তি দাস।

আরও পড়ুন  সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

আরও উপস্থিত ছিলেন- বাসন্তী পূজা উদযাপন পরিষদ সভাপতি মেনু রানী দেবী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালের সঞ্চালনায়, সুজন দাস, বাবলু দেবনাথ, লিটন দাস, সুকান্ত মজুমদার, শ্রী বাধন ধর, সুভাষ কান্তি ধর, সুকোমল নাথ, অজিত কুমার দেবনাথ, সুনীল বড় দাস, সমীরন দাস, রজত মজুমদার কাব্য, সুমন মজুমদার, কৃষাণ মজুমদার, টিকলু চৌধুরী, প্রান্ত চৌধুরী, টিটু কান্তি চৌধুরী, প্রান্ত চোহান, রাজু দাশ, প্রদীপ পাল সহ দক্ষিণ কাট্টলীর সনাতনী নেতৃবৃন্দ।

আরও পড়ুন  রহস্যময় নতুন ভাইরাস 'ডিঙ্গা'

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ