ঢাকা, -

আলোচিত সংবাদ

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) এক শিক্ষার্থী নিহত মৃত্যু হয়েছে। সে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

সোমবার (১৭ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ধানমন্ডি শেখ জামাল মাঠের পূর্ব পাশের ফুটপাতে রাকিবকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  নিখোঁজের ১৩ দিন পর চট্টগ্রামের ব্যবসায়ী ভোমরা থেকে উদ্ধার, আটক ১

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, রাতে রাকিব ও তার এক বন্ধু শেখ জামাল মাঠের পাশে চা পান করতে যায়। এসময় কয়েকজন ছিনতাইকারী তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা রাকিবের গলার পাশে ছুরিকাঘাত করে। তা দেখে তার বন্ধু দৌড়ে পালিয়ে যায় এবং ছিনতাইকারীরাও পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন  বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহ উদ্ধার

এসআই আরও জানান, রাকিবের বাবা নুরনবী জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করেন। তাদের বাসা গ্রীনরোডে সরকারি স্টাফ কোয়ার্টারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ