ঢাকা, -

আলোচিত সংবাদ

ধানমন্ডি লেক থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর ধানমন্ডি লেক থেকে ভাসমান অবস্থায় মো. ইমতিয়াজ নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু বলেন, সোমবার সকাল পৌনে ৯টায় ধানমন্ডি লেকে একটি মরদেহ ভাসমান অবস্থায় আছে বলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পু‌লিশ। প‌রে লেকের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  মাগুরায় বজ্রপাতে ২ যুবক নিহত

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মৃত ব্যক্তির নাম ইমতিয়াজ। তিনি একজন ফার্মাসিস্ট ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢা‌মেক) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ