ঢাকা, -

আলোচিত সংবাদ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন ও স্টেশনের অদূরে আরশীনগর রেল ক্রসিংয়ে আলাদা ঘটনায় এ দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ (৬৫), অপরজন অজ্ঞাত পরিচয় এক কিশোর।

আরও পড়ুন  এবার সুন্নতে খৎনা করাতে গিয়ে প্রাণ হারাল শিশু আয়হাম

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, সকাল ৭টার দিকে আরশীনগর রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নেছার আহমেদ।

আরও পড়ুন  মিরপুরে চালক পুলিশ সংঘর্ষে গ্রেপ্তার ১৫, মামলায় আসামি ১৮০০

খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ছাড়া নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ