ঢাকা, -

আলোচিত সংবাদ

নেত্রকোণার শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ হাবিব জুয়েল ইয়াবাসহ গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নেত্রকোণার শীর্ষ সন্ত্রাসী, হত্যা, মাদক, অস্ত্রসহ ডজন মামলার আসামি মোর্শেদ হাবিব ভুইয়া ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। এ সময়ে তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৩ মে) দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত জুয়েল নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বল্প শুনই গ্রামের মৃত হাবিবুর রহমান ভুইয়ার ছেলে।

আরও পড়ুন  চকরিয়ায় ছাগলে বাদাম গাছ খাওয়ায় সংঘর্ষে আহত ৮, নিহত ১

মিরপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার মিরপুর মডেল থানার মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল নেত্রকোণা জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এসময় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন জুয়েল। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার শরীর তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জুয়েল পেশাদার অপরাধী। তিনি ২০০১ সালে নেত্রকোণা জেলা যুবলীগের তৎকালীন সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত এক নম্বর আসামি। কিন্তু বর্তমানে তিনি মিরপুর থাকেন এবং ইয়াবা ব্যবসায় জড়িত।

আরও পড়ুন  বায়েজিদ বার্মা কলোনিতে ছুরিকাঘাতে কিশোর আহত

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে তিনি ঢাকায় বিক্রি করেন। শুক্রবার তিনি এই ইয়াবা বিক্রির জন্যই বউ বাজার আসেন। জুয়েলের বিরুদ্ধে নেত্রকোণা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ