ঢাকা, -

আলোচিত সংবাদ

পটিয়ায় কাপড় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঈদের বেচা-বিক্রি শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় এক কাপড় ব্যবসায়ীর পথরোধ করে মারধর ও টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার শ্রীমতি খালের পশ্চিমে কচুয়াই ও ছনহরা ইউনিয়ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন (৩৮) পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলমদারপাড়া এলাকার মৃত ফোরক আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম শহরের টেরি বাজার এলাকায় জেএস প্লাজার তৃতীয় তলায় পাইকারি কাপড় বিক্রেতা।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি

জানা গেছে, জয়নাল চট্টগ্রাম শহরে টেরিবাজার এলাকায় ব্যবসা শেষে ঈদ করার জন্য পটিয়ার গ্রামের বাড়িতে রওনা দেন। ভোর ৪টার দিকে তিনি পটিয়া বাস স্টেশন এলাকায় পৌঁছেন। পরে বাস স্টেশন থেকে একটি ব্যাটারিচালিত রিকশাযোগে ছনহরা এলাকার আলমদারপাড়া গ্রামের দিকে রওনা দেন।

বাড়ি ফেরার পথে কচুয়াই-ছনহরা তিন রাস্তার মোড়ে আসলে একটি লেগুনা গাড়ি থেকে ৭-৮ জন যুবক নেমে তার পথরোধ করে। এ সময় তাকে ও ব্যাটারি চালিত রিক্সা চালককে রিক্সা থেকে ফেলে লাঠি দিয়ে মারধর করা হয়। তাদের হাতে ধারালো ছুরি ছিল।

আরও পড়ুন  হাটহাজারীতে ট্রেনে কাটা পড়া ব্যক্তির পরিচয় শনাক্ত

এক পর্যায়ে তার কাছে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ঈদ করার জন্য বাড়ি যাওয়ার পথে একটি লেগুনা গাড়ি (চার চাকার) থেকে ৭-৮ জন যুবক আমার পথরোধ করে। মারধর করে নগদ আড়াই লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। তাদের হাতে ধারালো ছুরিও ছিল।

আরও পড়ুন  হাটহাজারীতে বিস্ফোরণ ও নাশকতা মামলায় বিএনপির ৩ নেতা গ্রেফতার

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, জয়নাল নামের আঘাতপ্রাপ্ত এক ব্যবসায়ী চিকিৎসা নিতে এসেছিল। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

পটিয়া থানার ডিউটি অফিসার এসআই বিল্লাল আখন্দ বলেন, ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের একটি অভিযোগ পাওয়া গেছে। আমি ওসি স্যারকে বিষয়টি অবগত করেছি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ