ঢাকা, -

আলোচিত সংবাদ

পটিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের অভিযোগ হত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পটিয়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নারীর নাম জেরিন আকতার (২১)। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শেখ মোহাম্মদ পাড়ার আবুধাবি প্রবাসী দিদারুল আলমের স্ত্রী।

জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পটিয়া থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ও উপ-পরিদর্শক বিভাস সাহাসহ একদল পুলিশ নিহতের ঘরের সামনের রুমে শোয়া অবস্থা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

আরও পড়ুন  এ কে খান মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ১

নিহতের মামা মোহাম্মদ রিদুয়ান জানান, ২০২০ সালের ৩ মার্চ উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া এলাকার মোহাম্মদ আমির আলমদারের মেয়ে জেরিন আকতারের সাথে একই উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শেখ মোহাম্মদ পাড়ার মৃত ছালামত আলীর ছেলে দিদারুল আলমের বিয়ে হয়। তাদের ঘরে হাসানুজ্জামান অভি নামে দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। জেরিনের স্বামী দিদারুল আলম আবুধাবিতে থাকেন। সম্প্রতি তিনি দেশে আসেন। আগামী ১৪ মে দিদারুল আলমকে পরিবারসহ জেরিনের বাপের বাড়িতে দাওয়াত খাওয়ানোর কথা ছিল এবং ১৭ মে আবার আবুধাবি ফিরে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৫ দোকান

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর দিদারুলের বোনের জামাইকে স্বর্ণের আংটি ও স্বামীকে বাইক যৌতুক দেওয়ার জন্য একবার ঝগড়া ও এ নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। পরে পারিবারিকভাবে তা সমাধানও হয়। কয়েকদিন আগে স্বামী দেশে আসার পর দাওয়াত খাওয়ানো ও যৌতুকের জন্য স্বামীসহ পরিবারের লোকজন তাকে হত্যা করে গোপনে দাফনের চেষ্টা করেছে।

আরও পড়ুন  ঢাকায় একপশলা বৃষ্টি

তবে নিহতের শাশুড়ি নুর নাহার বেগমের দাবি জেরিন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তিনি লাশটি ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়ে শুইয়ে রেখেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ