ঢাকা, -

আলোচিত সংবাদ

পতেঙ্গায় তেলের ড্রাম বোঝাই নৌযানে আগুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে একটি তেলের ড্রাম বোঝাই নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

শুক্রবার (২৭ মে)  দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক।

তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে বন্দর জলসীমায় আলফা নোঙর এলাকায় অবস্থানরত লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে বেতার বার্তায় অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। এতে বলা হয়, মুহুরী-২ এর কাছাকাছি থাকা একটি তেলের ড্রাম বোঝাই নৌযানে আগুন লেগেছে।

আরও পড়ুন  সিলেটের ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট, বন্ধ ফ্লাইট উঠানামা

তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, যোগ করেন ওমর ফারুক।

এ ব্যাপারে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আগুন লাগা নৌযানটি থেকে তিনজন অন্য একটি নৌকায় পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন, ওই নৌযানে পাঁচজন ছিলেন। তারা আরেকটি নৌকায় উঠেছেন।

আরও পড়ুন  ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব: ইসলামী ব্যাংকের ৪ কর্মকর্তা গ্রেপ্তার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ