ঢাকা, -

আলোচিত সংবাদ

পতেঙ্গায় ‘নিরিবিলি’ হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পতেঙ্গায় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন ৪০নং ওয়ার্ডের হোসেন আহমদ পাড়ার বাসিন্দারা।

শনিবার (৩ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বেলা ১১টায় এলাকাবাসীর পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা।

এসময় তাদের সাথে ছিলেন জিইএম প্ল্যান্ট স্টাফ কলোনি জামে মসজিদের মুসল্লি এবং এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জনবহুল এই এলাকায় জিইএম প্ল্যান্ট জামে মসজিদের সামনে ‘নিরিবিলি’ নামে একটি আবাসিক হোটেল রয়েছে। যার মালিক ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালীর মোহাম্মদ দুলাল। তিনি দীর্ঘদিন এই আবাসিক হোটেলে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের ব্যবসায় লিপ্ত। স্থানীয় ছাড়াও বাইরে থেকে আসা যুবক শ্রেণি এই হোটেলে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে।

আরও পড়ুন  বায়েজিদ বঙ্গবন্ধু এভিনিউ কুয়াইশ সংযোগ সড়কে ইয়াবাসহ গ্রেপ্তার ১

এর আগে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি বন্ধের দাবিতে গত ২৬ মে এলাকাটিতে হাজারো নারী-পুরুষ মানববন্ধন করেছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন, গত ১৯ মে পবিত্র জুমার দিন এলাকাবাসী একত্রিত হয়ে হোটেল কর্তৃপক্ষকে অসামাজিক কার্যক্রম বন্ধ করার অনুরোধ করতে গেলে হোটেল কর্তৃপক্ষ এবং কাউন্সিলর বারেকের গুন্ডা বাহিনীর হামলার শিকার হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। অত্যন্ত পরিতাপের বিষয় এ ঘটনায় প্রশাসন হোটেলটি বন্ধ না করে উল্টো এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা করে কয়েকজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন  হাটহাজারীতে প্রবীণ-নবীণ ভোটযুদ্ধে এগিয়ে 'লাঙ্গল' প্রতীকের আনিস

সংবাদ সম্মেলনে এ বিষয়ে জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও র‍্যাবের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর মধ্যে আরও উপস্থিত ছিলেন রত্না আকতার, মোছাম্মত রিফাত, নাসরিন আকতার, পান্না বেগম, নূরজাহান বেগম, নুর আহমদ, জাফর আহমদ, মো. ইকবাল, সাদেকুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ