ঢাকা, -

আলোচিত সংবাদ

পরিবারসহ জি এম কাদেরকে হত্যার হুমকি

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মোবাইল ফোনে ওই হুমকি পাওয়ার পর জি এম কাদেরের পক্ষে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা বহিষ্কার

জি এম কাদেরের পক্ষে জিডি করেছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান।

জি এম কাদেরের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এই হুমকি দেয়া হয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, জি এম কাদেরের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে চেয়ারম্যানকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। উক্ত ব্যক্তি কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে চেয়ারম্যান মহোদয়সহ তার পরিবার ও আত্মীয় স্বজনদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

আরও পড়ুন  অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি: ওবায়দুল কাদের

আর এই অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন ‘জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে’ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

সাধারণ ডায়েরিতে হুমকিদাতার একটি মোবাইল ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। মোবাইল নম্বরটি পর্তুগালের।

জি এম কাদেরের নেতৃত্বে আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে রংপুর-৩ ও ঢাকা-১৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জি এম কাদের।

আরও পড়ুন  'জাতীয় সরকার' ব্যবস্থায় দেশ পরিচালনা দেখতে চায় বিএনপি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ