ঢাকা, -

আলোচিত সংবাদ

পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য (৮০) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তিনি মারা যান।

আজ সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার ছেলে সুচেতন ভট্টাচার্য। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ থেকে ২০১১ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর কিছুদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে এক যুগেরও বেশি সময় আগে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন তিনি।

কয়েক মাস আগেই মারাত্মক শারীরিক সমস্যায় ভুগেছিলেন, শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। এছাড়াও ছিল নানাবিধ বার্ধক্যজনিত সমস্যা। গত কয়েক বছর ধরে বাড়িতে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। গত বছর আগস্টে ১২ দিন পর হাসপাতালে থাকার পরে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই থেকে বাড়িতেই বাইপ্যাপ সাপোর্টে ছিলেন তিনি। সেই সঙ্গে লাগানো ছিল রাইলস টিউবও।

আরও পড়ুন  আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বাড়ে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি মারা যান।

১৯৪৪ সালের ১ মার্চে জন্ম গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পাঁচ দশকের বর্ণময় রাজনীতিতে উজ্জ্বল নাম বুদ্ধদেবের। দীর্ঘদিন ধরে পলিটব্যুরো সদস্য ছিলেন তিনি। ১৯৭২ সালে সিপিএমের রাজ্য সম্পাদক হয়েছিলেন বুদ্ধদেব। ১৯৭৭ সালে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে প্রথম বার বিধায়ক হিসাবে নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব। ১৯৯৯ সালে উপমুখ্যমন্ত্রী হন তিনি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে পরাজয়ের পর সক্রিয় রাজনীতি থেকে ক্রমশই দূরে সরে যেতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুন  ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

দলীয় কর্মসূচিতে শেষবার ব্রিগেড জনসমাবেশে গিয়েছিলেন ২০১৯ সালে। তবে তখনও তিনি বেশ অসুস্থ ছিলেন। সভামঞ্চের নীচে গাড়িতে মিনিট পনেরো বসে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ে আড়ম্বরহীন জীবন কাটিয়েছেন বুদ্ধদেব।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ