ঢাকা, -

আলোচিত সংবাদ

পান্থপথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার পান্থপথে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার ( ১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী যুবক রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ওই যুবক গুরুতর আহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায়।

আরও পড়ুন  চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে নিহত ৩

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ