ঢাকা, -

আলোচিত সংবাদ

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারির চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (৫৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন একই এলাকার মৃত আতু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহ নেওয়াজ আল আজাদ বলেন, বিকেলে আলী হোসেন সিকদারপাড়ার একটি দোকানে তার ইজিবাইকের ব্যাটারি চার্জে দেয়। গাড়িটি বৃষ্টির পানিতে ভেজা ছিল। বিদ্যুতের সংযোগ দেওয়ার সাথে সাথে গাড়িটি বিদ্যুতায়িত হয়। এ সময় গাড়িতে ছিল আলী হোসেন। যার কারণে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন  চবির নতুন প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনাস্থলে একজন অফিসার পাঠিয়েছি। অন্যকোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ