ঢাকা, -

আলোচিত সংবাদ

ফটিকছড়িতে ফেনসিডিল বেচতে এসে ধরা খেল পুলিশ কনস্টেবল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেনসিডিল বিক্রি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাজ্জাদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রামের বনরুপা আবাসিক এলাকায়।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভূজপুর থানার চিকনছড়া এলাকা থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাকে পরিষদে হস্তান্তর করলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে নিয়ে যায়।

ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজ্জাদ হোসেন নামের এক যুবককে স্থানীয়রা ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে। পরে খবর পেয়ে আমাদের ডিউটি টিম সেখান থেকে তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানিয়েছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে পোশাক মেলা সামলাতে সড়ক বন্ধ, চরমে যানজট ও জনভোগান্তি

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাজ্জাদ মঙ্গলবার রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত ছিলেন না।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার তারাগেট এলাকা থেকে ফেনসিডিলসহ আশরাফুল হাসান তানভীর নামে রামগড় থানার এক কনস্টেবলকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মো. মুসা ও এজাহার মিয়া নামে তার দুই সহযোগী গ্রেপ্তার হয়।

আরও পড়ুন  এনসিপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দিলেন কৃষকদল নেতা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ