- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ফ্রান্সের আইফেল টাওয়ারে বোমা আতঙ্ক

বোমা আতঙ্কে ফ্রান্সের আইফেল টাওয়ারে দর্শনার্থীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বোমা আতঙ্কের জন্য টাওয়ারটির তিনটি তলা খালি করা হয়।

তবে ফরাসি পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোমা আতঙ্কে দর্শনার্থীদের সরিয়ে নেওয়ার দুই ঘণ্টা পর আইফেল টাওয়ারে দর্শনার্থীদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সূত্রটি বলছে, এটি মিথ্যা তথ্য ছিল। লোকজন এখন আইফেল টাওয়ার দর্শনে যেতে পারে।

আরও পড়ুন  আতংক ছড়াতে মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠি: র‍্যাব ডিজি

এর আগে ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর সম্ভব্য বোমা হামলার আশঙ্কায় আইফেল টাওয়ার দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। অনুসন্ধান চালিয়ে কোনও বোমা না পাওয়ায় পর দিন আবারও খুলে দেওয়া হয়।

উল্লেখ্য, টাওয়ারটি ১৮৮৭ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়। এটি শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ১৮৮৯ সালে এ দৃষ্টিনন্দন টাওয়ার দর্শনার্ধীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ওই বছর ২০ লাখ দর্শনার্থী পরিদর্শন করেন।

আরও পড়ুন  ক্ষমতা হস্তান্তরের কথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী