- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদকে কুপিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১০ মে) রাতে সদর থানা এলাকা থেকে মো. ইমন নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নাহিদ হত্যা মামলায় ৯ নং আসামি।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  চট্টগ্রামের অভিজাত রেস্টুরেন্ট 'হান্ডি ও ধাবা'তে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলায় পূর্বশত্রুতার জেরে নাহিদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ স্থানীয় মাছ ব্যবসায়ী ঝন্টু শেখের ছেলে। হত্যাকাণ্ডের পর রাতেই তার বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে রতন, রনি, রবিনসহ ১৩ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন  ঢাকায় একপশলা বৃষ্টি

কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হওয়ার পর র‍্যাবের একটি টিম আসামিদের আটক করতে তৎপর হয়। বুধবার রাতে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের আটকে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: ৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা আবু সাঈদ