ঢাকা, -

আলোচিত সংবাদ

বরিশালে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বরিশালের উজিরপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ মে) সকালে উপজেলার পূর্ব কেশবকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা। আলমগীর হোসেন কিশোরীর বাবার আপন মামাত ভাই।

মামলার এজাহারের বরাতে ওসি বলেন, ওই কিশোরীর ঘরের সামনেই আলমগীরের ঘর। এই সুবাদে প্রায়ই আলমগীরের ঘরে যাতায়াত করত ওই কিশোরী। সেই সুযোগে আলমগীর তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সবশেষ গত ২২ মার্চ ওই কিশোরীকে ধর্ষণ করেন আলমগীর। কারও কাছে বিষয়টি জানালে মেরে ফেলারও হুমকি দেন তিনি।

আরও পড়ুন  বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, শারীরিক পরিবর্তনের কারণ জানতে চাইলে পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায় কিশোরী। এরপর শনিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন। রবিবার সকালে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে ও কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ