ঢাকা, -

আলোচিত সংবাদ

বাঁশখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক মাদ্রাসা শিক্ষক আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণের অভিযোগে মো. সোলেমান (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) আটকের পর বিকালে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাকিমের আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে ধর্ষণের ঘটনার স্বীকার করেছেন ওই মাদ্রাসা শিক্ষক।

সোলেমান বাঁশখালীর সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

থানা পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই ছাত্রী পূর্ব শীলকূপ ইউনিয়নের তালিমূল কোরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিম খানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে এলাকার জনৈক রিক্সা চালকের মেয়ে।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় বন্দুকসহ পিতা ও দুই ছেলে গ্রেপ্তার

বুধবার ( ১১ অক্টোবর) প্রতিদিনের মতো সে মাদ্রাসায় যায়। ওইদিন দুপুর ১২টায় মাদ্রাসা ছুটির পর সবাই বাড়ি চলে গেলে নানাভাবে ফুসলিয়ে শিক্ষক সোলেমান ধর্ষণের শিকার ছাত্রীকে রেখে দেন। পরে মাদ্রাসার এক নির্জন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে কয়েকজন পথচারী মাদ্রাসায় গিয়ে ধর্ষক মাদ্রাসা শিক্ষকের কবল থেকে ধর্ষিতাকে উদ্ধার করে।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৫ দোকান

এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসা থেকে ধর্ষককে গ্রেপ্তার করেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ধর্ষককে গ্রেপ্তারের পর আদালতে নিলে সে ধর্ষণের ঘটনা জবানবন্দিতে স্বীকার করেছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই দশটি দোকান

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ