ঢাকা, -

আলোচিত সংবাদ

বাঁশখালীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে বাস চাপায় সায়মন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামদাশ মুন্সির হাটের দক্ষিণ পাশে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন।

নিহত সায়মন কালীপুর ইউনিয়নের বাঘগোইন্যা এলাকার আব্দুল শুক্কুরের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন  নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দী জানান, মাইটপাড়া এলাকার একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সায়মন নামে এক যুবক। তার সাথে বাইকে আরও দু’জন আরোহী ছিল। রামদাশ মুন্সিরহাটের দক্ষিণ পাশে পিএবি সড়কে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে সায়মনের মৃত্যু হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ