ঢাকা, -

আলোচিত সংবাদ

বাকলিয়া কলেজের ছাত্রী অপহরণকারী ‘সাজ্জাদ’ হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নগরীর বাকলিয়া সরকারী কলেজের এক ছাত্রীকে অপহরণের ২১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ( ৯ আগস্ট) সন্ধ্যায় হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ।

ভয়েস অফ এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

আরও পড়ুন  স্ত্রীর সঙ্গে পরকিয়া সন্দেহে সহকর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার মো.শাহ আলমের ছেলে। বর্তমানে নগরীর বহদ্দারহাটের খাজা  রোডের কবরস্থান এলাকার এসএন ম্যানশনের ভাড়াটিয়া।

ভিকটিমের বাবা লিটন কান্তি দত্ত বলেন, আমার একটি মাত্র মেয়েকে অপহরণ করার পর আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। গত ১৯ জুলাই কলেজ থেকে না ফিরলে পরদিন বাকলিয়া থানায় হারানো জিডি করি। পরে জানতে পারি কলেজের সামনে থেকে আমার মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়।

আরও পড়ুন  চকরিয়ায় সড়কের পাশে পড়েছিল নবজাতকের লাশ

বিষয়টি বাকলিয়া থানার ওসি স্যারকে জানালে তিনি মামলা করার পরামর্শ দেন। গত ৩ আগস্ট থানায় মামলা দায়ের করা হয়। আজ বাকলিয়া থানার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে যোগ করেন বাবা লিটন কান্তি দত্ত।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মুঠোফোনে ভয়েস অফ এশিয়াকে বলেন, ছাত্রী অপ্রাপ্তবয়স্ক। আমরা আসামীকে গ্রেপ্তার করেছি। ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। আগামীকাল আদালতে আসামীকে প্রেরন করা হবে।

আরও পড়ুন  ইপিজেড কলসি দিঘীর পাড় কাঁচা বাজারে আগুন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ