ঢাকা, -

আলোচিত সংবাদ

বান্দরবানে আইইডি বিস্ফোরণে নির্মাণ শ্রমিক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বঙ্কুপাড়া এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মো. রাশেদ (১৮) বাঁশখালীর উপজেলার ছনুয়া এলাকার নুরুল হকের ছেলে। আহত মো দুলাল (৩৫) ও একই এলাকার মহিবুল্লাহর ছেলে।

আরও পড়ুন  চট্টগ্রাম মেডিকেল থেকে ৫ দালাল আটক

স্থানীয়রা জানিয়েছেন, বঙ্কু পাড়া এলাকায় সীমান্ত সড়কের নির্মাণ কাজ করার সময় কেএনএফের পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানিয়েছেন, ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের রুমা ও থানচি সংলগ্ন মিয়ানমার সীমান্ত এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ