ঢাকা, -

আলোচিত সংবাদ

বান্দরবানে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) বিকালে পাইংক্ষ্যং পাড়া থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেমথাং বম, ভাড়ায় মোটরসাইকেল চালক লাল লিয়ান ও সিম লিয়ান।

আইনশৃক্সখলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারের জের ধরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাইখ্যং পাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) ও মগ লিবারেশন পার্টি (মগ বাহিনী) মধ্যে গোলাগুলি হয়েছে। সকালে সশস্ত্র সংগঠনগুলোর দুপক্ষের অস্ত্রধারীদের মধ্যে কয়েক দফায় থেমে থেমে গুলি বিনিময় হয়। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনার পাশ্ববর্তী পাহাড় থেকে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন  বগুড়ায় শিব-কালী ও শীতলা মন্দিরের প্রতিমা ভাঙচুর

নিহতদের মধ্যে নেমথাং বম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি দুস্থদের তালিকা তৈরি করে রোয়াংছড়ি সদরে ফিরছেন। অন্য দুজন ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক। এদের বাড়ি রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকায়। এদিকে গোলাগুলির পর ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা।

এসআই সাইফুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশগুলো বান্দরবান হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  হাটহাজারিতে কৃষি জমির টপসয়েল কাটায় সাবেক চেয়ারম্যানকে অর্থদন্ড

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, গুলিবিদ্ধ তিন জনের লাশ পাওয়া গেছে। সশস্ত্র দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ