ঢাকা, -

আলোচিত সংবাদ

বায়েজিদে টিসিবি’র ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন জব্দ, আটক ৪

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লোগোযুক্ত ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‍্যাব। সরকার কর্তৃক ভর্তুকি মূল্যের এসব সয়াবিন তেল সাধারণ মূল্যে খুচরা বাজারে বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত রবিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিসিএসআইআর গবেষণাগারের বিপরীতে কালাম স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। দোকানটি থেকে টিসিবির সয়াবিন তেল জব্দের পাশাপাশি ৪ জনকে আটক করা হয়।

আরও পড়ুন  ফটিকছড়িতে এসএসসি পরিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার ধর্মপুর থানার আবুল কালামের ছেলে মো. খোরশেদ আলম, চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার আদাতলা এলাকার ইলিয়াছের ছেলে আব্দুস সালাম (৪৭) ও মো. নয়ন (২২) এবং একই জেলার গোমস্তাপুর থানার সাগরুইল এলাকার মো. এনামুল হকের ছেলে আল হাদী (২৪)।

র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দোকানে মজুত রেখে টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতলে অন্য লোগো লাগিয়ে বিক্রি করে আসছেন। সরকার ভর্তুকি মূলে যেখানে টিসিবির তেল ১০০ টাকায় বিক্রি করার নির্দেশনা দিয়েছেন, সেখানে তারা দোকানে তেল মজুত রেখে অন্য সাধারণ পণ্যের মতো অধিক মূল্যে বিক্রি করছে। ফলে ভোক্তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছে না। ভবিষ্যতেও র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  পটিয়ায় 'নৌকা'র সঙ্গে লড়বেন ৭ প্রার্থী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ