ঢাকা, -

আলোচিত সংবাদ

বিআরটিএ’র সার্ভার হ্যাক করে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৬

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছে একটি চক্র।

এই ঘটনায় চক্রটির মূলহোতা কম্পিউটার প্রকৌশলী শাহরিয়ার ও তার অন্যতম সহযোগী আজিমসহ জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (২১ মে) রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  লাইটার চুরির অভিযোগে শিশুকে মারধর, সেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিআরটিএর প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে গত ১ মাসে প্রতারণামূলকভাবে কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন গ্রেফতাররা।

তিনি আরও বলেন, সোমবার (২২ মে) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন  বাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে আটক ১

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ