ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি’র সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপির সঙ্গে বৈঠক বসেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।

শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।

আরও পড়ুন  সারাদেশে হতে পারে বৃষ্টি, কমবে গরমের তীব্রতা

সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দলটির বৈঠক হবে সকাল ১০টায়। বৈঠকটি হবে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হকসহ চারজন বৈঠকে অংশ নিতে পারেন।

এছাড়া ইইউ’র গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকেল চারটায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।

আরও পড়ুন  আজ সারাদেশে বিক্ষোভ, শুক্রবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ