- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বিএনপির সমাবেশে পুলিশ কনস্টেবল নিহত

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে দৈনিক বাংলার মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই পুলিশ কনস্টেবল দৈনিক বাংলা মোড়ে দায়িত্বরত ছিলেন। সংঘর্ষে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন  বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত: ডোনাল্ড ট্রাম্প

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ওই পুলিশ কনস্টেবলের মাথায় ‘কোপানো হয়েছে’। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।

আরও পড়ুন  খালেদা জিয়ার হার্টের চিকিৎসা নিয়ে বৈঠক করেছে মেডিকেল বোর্ড

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কে এন রায় জানান, সংঘর্ষের মধ্যে আহত প্রায় অর্ধশত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।