ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি নেতা আমানউল্লাহ আমান হাসপাতালে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে রাজধানীর কেরাণীগঞ্জে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর প্রস্তুতি সভায় বক্তৃতাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন  ঢাকা এখন বিস্ফোরণের নগরী: মির্জা ফখরুল

তিনি প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আমানের সহকারী বশিরুল আলম টিটু এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিকেল তিনটায় কেরাণীগঞ্জের হযরতপুর এলাকায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

তিনি জানান, সভা চলাকালে সাড়ে তিনটার দিকে হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এসময় তাকে ধরাধরি করে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তির পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়কের দায়িত্বে খোরশেদ আলম সুজন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ