ঢাকা, -

আলোচিত সংবাদ

বিশ্ববন্ধু সেবাশ্রমের পূজারিকে হত্যা করেছে দুর্বৃত্তরা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পূজারি হাসিলতা বিশ্বাসকে (৭০) হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই নারীর হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

শনিবার (২ মার্চ) রাতের যেকোনো সময়ে তাকে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  এমপি হিসেবে শপথ নিতে পারবেন ফটিকছড়ির সারোয়ার আলমগীর: হাইকোর্ট

তিনি জানান, মালিবাতা সেবাশ্রমে দীর্ঘ ১ বছর ধরে পূজা অর্চনা ও দেখাশুনা করে আসছিলেন হাসিলতা। শনিবার রাতে ওই আশ্রমে তিনি একাই ঘুমিয়ে ছিলেন। আজ রোববার ভোরে কয়েকজন এলাকাবাসী আশ্রমে গেলে আশ্রমের মন্দিরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গেলে হাসিলতার মুখ ও হাত বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি কমান্ডার নিহত: রয়টার্স

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হতে পারে। তবে তা ডাক্তারি পরীক্ষার পরে জানা যাবে বলে জানান তিনি। এছাড়া ওই বৃদ্ধার ঘরের আলমারি ও আশ্রমের দান বাক্স ভাঙ্গা ছিল। বিষয়টি শুধু পুলিশ নয়, বিভিন্ন সংস্থা তদন্ত করছেন। তদন্ত শেষে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  দক্ষিণ বুড়িশ্চরে সীমানা দেয়াল নিয়ে হয়রানির শিকার প্রবাসী দম্পতি

নিহত পূজারি হাসিলতা বিশ্বাস সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানীপাড়া গ্রামের মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ