- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বোয়ালখালীতে প্রবাসীর ঘরে ঢুকে হামলা, আহত ২

চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়েছে আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল হাশেম (৬০) ও তার স্ত্রী সিরাজ খাতুন (৫৪)। আহত অবস্থায় তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী নিহত

আহত আব্দুল হাশেম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ৩ থেকে ৪ জন ডাকাত রামদা হাতে নিয়ে মই ও পানির পাইপ ব্যবহার করে ছাদ বেয়ে তার ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই তারা প্রথমে তাকে ও তার স্ত্রীকে মারধর করে কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন  বাঁশখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক মাদ্রাসা শিক্ষক আটক

তিনি আরও জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত মইটি ঘটনাস্থলেই ফেলে যায়। তার ছেলে প্রবাসে থাকলেও ছেলের বউ পাশের পুরাতন বাড়িতে অবস্থান করছিলেন। তিনি ফোনে স্বজন ও প্রতিবেশীদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করা হবে।

আরও পড়ুন  উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬