বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে।
আরও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।














